ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

করোনাকালে সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দিলো জুম বাংলাদেশ।  সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার প্রত্যয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের পরিবারকে এ খাদ্য সহযোগিতা প্রদান করা হয়। 


শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী সহায়তা করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি লবন ১ ডজন ডিম, ১ প্যাকেট বিস্কুট। একই সময়ে সংগঠনটির পরিবর্তন প্রজেক্টের আওতায় হতদরিদ্র তিনজন পুরুষকে সাবলম্বীকরার লক্ষে রিক্সা এবং একজন নারীকে দোকান ও মূলধন উপহার দেওয়া হয়।  


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হুসাইন, প্রতিষ্ঠাতা  এসটি শাহীন, সভাপতি রুহুল আমিন সেলিম, সহ সভাপতি জেরিন সুলতানা ও প্রধান সমন্বয়ক রাজিব সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ads
ads
ads

Our Facebook Page

↑